উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বাংলা-বিহার পুলিশের ইন্টার স্টেট কো-অর্ডিনেশন মিটিং

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে শান্তি পূর্ন ভাবে সফল করতে শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিবেকানন্দ সভাকক্ষে পশ্চিমবঙ্গ ও বিহার পুলিশের যৌথ উদ্দোগে ইন্টার স্টেট কো-অর্ডিনেশন মিটিংয়ের আয়োজন করা হয়। এদিনের এই মিটিং-এ দুই রাজ্যের আইজি, ডিআইজি, এসপি, পদমর্যাদার পুলিশ আধিকারীক ও তাদের প্রতিনিধি দলের সদস্যরা হাজির ছিলেন বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিহার সীমান্ত লাগুয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বুথ গুলিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে দুই রাজ্যের পুলিশ কর্তাদের কো-অর্ডিনেশন গোরে তোলার জন্য বিস্তারিত আলোচনা করা হয়। ইতিমধ্যেই উত্তরদিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষিপুর, লালবাজার, ঘির্নীগাও এলাকায় শাসক দল তৃনমূল কংগ্রেস ও বিরোধীদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমা ও গুলির লড়াই হয়। আর এই সকল ঘটনার পর নড়ে চড়ে বসে জেলা পুলিশ প্রসাশন। স্থানীয়দের অভিযোগ সীমান্তবর্তী গ্রাম গুলিতে প্রচুর পরিমানে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। বিহারের মুঙ্গের ও নেপাল থেকে এই আগ্নেয়াস্ত্র গুলি ঢুকছে বলে পুলিশের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। এই দিনের বৈঠকে এই সব বিষয়ে আলোচনা হয় বলে জানা যায়।